✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শি জিনপিংয়ের সঙ্গে ব্লিনকেনের বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১৯, | ০৯:৫৬:৪৩ |

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেনে বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের মধ্যে এই বৈঠক হয়। খবর বিবিসি’র।

বৈঠক শেষ হয়েছে, এখন অ্যান্টনি ব্লিনকেন সাংবাদিকদের সামনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দুদিনের সফর শেষ করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে রোববার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী কুইন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কেউ কূটনীতিক চীন সফর করছেন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এই সম্পর্ক স্থিতিশীল করতেই দু’পক্ষের মধ্যে এ আলোচনার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..