✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও কমিশনারদের সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১৯, | ০৯:৫৩:২০ |

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করে।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটিই ইসির প্রথম সৌজন্য সাক্ষাৎ। ইসি সদস্যরা নির্বাচনসহ নানা ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। বঙ্গভবনে এদিন তারা ৪৫ মিনিটের মতো অবস্থান করেন।

সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানিয়েছি। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..