সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

লেবাননে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১৭, | ০৯:৪৮:৫৬ |

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন।

শনিবার (১৭ জুন) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং প্রবাসী বাংলাদেশিসহ সব নাগরিকের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তিনি প্রবাসীদের অবহিত করেন। এ সময় রাষ্ট্রদূত প্রবাসীদের ই-পাসপোর্টসহ বিভিন্ন আধুনিক সেবা ও সুবিধা গ্রহণ করতে এবং বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করেন।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অধিকতর অবদান রাখার জন্য লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিকে আহ্বান জানান।

দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় লেবাননে বসবাসকারী প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...