সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

প্রতিবেশী প্রথম নীতিতে বাংলাদেশ বিশেষ স্থানে: ভারতের প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-২৯, | ০৯:৩৪:২৫ |

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বাংলাদেশ বিশেষ স্থান দখল করে আছে বলে মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বলেছেন, তিনি আসছে দিনগুলোতে দুই দেশের মধ্যে সব দিক থেকে “শক্তিশালী ও গভীর” সহযোগিতার প্রত্যাশা করেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, মুজিববর্ষ ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উৎসবের যৌথ উদযাপনের বিষয়টিও ভারতের প্রেসিডেন্ট স্মরণ করেন। স্থানীয় সময় সোমবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান তার কাছে নিজের পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।

দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য অপরিমেয় রাজনৈতিক ইচ্ছার কথা উল্লেখ করে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গেলো সেপ্টেম্বরে নয়াদিল্লি এবং এরপর লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাম্প্রতিক বৈঠকগুলোর কথা স্মরণ করেন। বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তিনি ঢাকায় ভারতের সবচেয়ে বড় ভিসা কার্যক্রমের কথাও তুলে ধরেন।

এর আগে মুস্তাফিজুর রহমান হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর গত ১৪ অক্টোবর ভারতে পৌঁছান। এর আগে তিনি জেনেভায় জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট মুর্মু বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক ভাষা, সংস্কৃতি ও ইতিহাস দ্বারা আবদ্ধ এবং এই অনন্য মেলবন্ধন যৌথ আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...