✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত যাচ্ছেন পুতিন, সম্ভাব্য তারিখ আগস্টের শেষ ভাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৩২:০৪ |

নাটকীয় পরিবর্তন চলছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক হিসাব নিকাশে। একদিকে ট্রাম্প ও পাকিস্তানের ঘনিষ্ঠতা, আরেকদিকে ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন চীন সফরে। আর এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারতে! এমনটাই জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগস্ট মাসের শেষ দিকে পুতিন এই সফরে আসতে পারেন। রুশ প্রেসিডেন্টের ভারত সফরের খবর এমন সময় সামনে এলো যখন রাশিয়া থেকে তেল কেনায় দিল্লির ওপর চরমভাবে ক্ষিপ্ত ওয়াশিংটন। ভারতের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই এমনটা করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পুতিনের ভারত সফরের ব্যাপারে অজিত দোভাল বলেন, আমাদের দীর্ঘদিনের এক বিশেষ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্কের মূল্যায়ন করি। আমাদের মধ্যে যে উচ্চ পর্যায়ের সংযুক্তি রয়েছে তা আমাদের উভয় দেশকেই সুবিধা দিয়েছে ধারাবাহিকভাবে।

তিনি বলেন, এই বিষয়টি আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত যে, প্রেসিডেন্ট পুতিন শিগগির ভারত সফর করবেন। আমি মনে করি, এই সফরের দিনক্ষণ প্রায় চূড়ান্তই হয়ে আছে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ না বললেও, তার বরাত দিয়েই রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন চলতি আগস্টের শেষ নাগাদ ভারত সফর করতে পারেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..