সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

মেসি ম্যাজিকে আর্জেন্টিনার জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-২৭, | ০৯:২৯:০৩ |

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসিরা।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা।

দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধে গোল না পেলেও ৬২ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক লিওনেল মেসি।ফলে বাঁচা-মরার লড়াইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা।কাতারের লুসাইলে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা। বাঁচা-মরার এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র অবস্থাতেই শেষ করে আর্জেন্টিনা।

ম্যাচের ৬২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।

ম্যাচ যখন শেষের দিকে ১-০ ব্যবধানে আগাচ্ছে ঠিক তখনই আবার গোল করে আর্জেন্টিনা।

এবার মেসির বাড়ানো বলে বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার অসাধারণ গোলে আর্জেন্টিনা ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। বিশ্বকাপের নক আউট রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে পরের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জিততে হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..