সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

ভারতে ডায়াবেটিস রোগী ১০ কোটির বেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-০৯, | ০৯:২৭:৪৯ |

গোটা ভারতে ১০ কোটি ১০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০১৯ সালেও এ সংখ্যা ছিল সাত কোটির মতো। যুক্তরাজ্যের ল্যানসেট জার্নালে প্রকাশিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

ভারতের আরও ১৩ কোটি ৬০ লাখ অর্থাৎ ১৫ দশমিক ৩ শতাংশ মানুষ ডায়াবেটিস-পূর্ববর্তী অবস্থায় আছেন।

ডায়াবেটিসের লাগাম টানতে রাজ্য ধরে ধরে আলাদা আলাদা কর্মকৌশল নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে গবেষণাপত্রে। কম সুযোগ-সুবিধা সংবলিত রাজ্যগুলোতে ডায়াবেটিসের মাত্রা বেশি। আগামী কয়েক বছরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল ও বিহার রাজ্যে ডায়াবেটিস ব্যাপকভাবে বাড়তে পারে বলে উল্লেখ করেছেন গবেষকেরা।

গোয়ায় ২৬ দশমিক ৪ শতাংশ, পন্ডুচেরিতে ২৬ দশমিক ৩ শতাংশ ও কেরালায় সাড়ে ২৫ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। জাতীয়ভাবে রাজ্যগুলোতে গড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশ।

ভারতে আর শিক্ষা-দীক্ষা ও অর্থনৈতিকভাবে এগিয়ে যেসব রাজ্য, সেখানে ডায়াবেটিস তুলনামূলক কম।

২০০৮ সালের ১৮ অক্টোবর থেকে ২০২০ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত সময়ে গ্রাম ও শহরের ১১ লাখ ভারতীয়র তথ্য নিয়ে গবেষণাটি করা হয়েছে।

মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও গবেষণাপত্রটির অন্যতম লেখক ডা. রঞ্জিত মোহন অঞ্জনা বলেন, ‘৪ দশমিক ৮ শতাংশ নিয়ে সবচেয়ে কম ডায়াবেটিস উত্তরপ্রদেশে। তবে সেখানে ডায়াবেটিস-পূর্ববর্তী অবস্থায় থাকা মানুষের সংখ্যা ১৫ দশমিক ৩ শতাংশ। মধ্যপ্রদেশে একজন ডায়াবেটিস রোগীর বিপরীতে তিনজন ডায়াবেটিস-পূর্ববর্তী অবস্থায় আছে। সিকিম খানিকটা ব্যতিক্রম, সেখানে ডায়াবেটিস ও ডায়াবেটিসপূর্ববর্তী অবস্থার মানুষ উভয়ই বেশি। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...