✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাশ্মীরে ভারতের সেনাদের গাড়ি খাদে, নি*হত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:২৭:৪৬ |

জম্মু-কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সিআরপিএফ জওয়ানদের গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়ায়। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর খাদে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই দুই জওয়ান মারা যায়। আহত হয়েছেন ১২ জওয়ান।

জানা যায় গাড়িটিতে মোট ২৩ জন জওয়ান ছিলেন। গাড়িটি কান্ডোয়া-বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর এটি উল্টে খাদে পড়ে যায়।

স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সন্দীপ ভাট জানিয়েছেন, এই দুর্ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত জওয়ানদের চিকিৎসা চলছে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাস্তা খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার জেরেই দুর্ঘটনা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..