✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে ইচ্ছুক যুক্তরাজ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-০৭, | ০৯:১৯:৫৮ |

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক আরও বাড়াতে চায় দেশটি।

বুধবার (৭ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমি যখন লন্ডনে ছিলাম, তখন তাদের স্বাস্থ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে আলাপ করেছিলেন। আমাদের পক্ষ থেকে জানিয়েছিলাম যে, আমাদের এখানেও দক্ষ নার্সের চাহিদা আছে।

সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশে বিমান চলাচল খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য একটি ‘অ্যাভিয়েশন পার্টনারশিপ’ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে এয়ারবাস থেকে যাত্রীবাহী ও কার্গো বিমান কেনার বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এই ঘোষণাপত্রের আওতায় যুক্তরাজ্য আমাদের এখানে একটি কর্মশালা করতে চায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..