✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

৮৩ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন ‘গডফাদার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-০৪, | ০৯:১৬:১৭ |

মার্কিন অভিনেতা আল পাচিনো ৮৩ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন। বিবিসিকে খবরটি নিশ্চিত করেছেন আল পাচিনোর প্রতিনিধি।

পাচিনো বর্তমানে তিন সন্তানের বাবা। এদের দুজনের মা বেভারলি ডি’অ্যাঞ্জেলো ও একজনের মা জ্যান ট্যারান্ট।

গডফাদারখ্যাত এই তারকা এবার জানিয়েছেন, তার ২৯ বছর বয়সী গার্লফ্রেন্ড নূর আলফাল্লা আট মাসের গর্ভবতী।

মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, কোভিড-১৯ মহামারির সময় থেকেই একসঙ্গে আছেন পাচিনো ও আলফাল্লা।

প্রায় পাঁচ দশকের বেশি বড় ক্যারিয়ার পাচিনোর। দ্য আইরিশম্যান, দ্য গডফাদার, স্কারফেস, ও সেন্ট অভ আ উম্যান-এর মতো বিখ্যাত সব সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৯৩ সালে সেন্ট অভ আ উম্যান-এর জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

আলফাল্লা সিনেমা শিল্পে কাজ করেন। তিনি বিলি নাইট, লিটল ডেথ, ব্রসা নস্ট্রা ইত্যাদি সিনেমা প্রযোজনা করেছেন।

এর আগে ২০১৭ সালে সংগীতশিল্পী মিক জ্যাগারকে ডেট করেছিলেন এদিকে দ্য গডফাদার টু সিনেমায় পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরোও সম্প্রতি ৭৯ বছর বয়সে সপ্তম সন্তানের বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..