✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-১২, | ০৯:১৬:১৫ |

ভারত মালদ্বীপ থেকে নজরদারি বিমান পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রত্যাহার শুরু করেছে। মালদ্বীপের নতুন চীনপন্থী রাষ্ট্রপতি ভারতীয় সেনাদের দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর, এই কার্যক্রম শুরু হলো বলে মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মালদ্বীপে বিশাল সামুদ্রিক সীমান্ত টহল দেওয়ার জন্য মোতায়েন ভারতীয় সেনাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন।

স্থানীয় মিহারু সংবাদপত্র জানিয়েছে, আদ্দু প্রবালপ্রাচীরের দক্ষিণতম দ্বীপ, সেখানে মোতায়েন ২৫ ভারতীয় সেনা ১০ মার্চের আগেই দ্বীপপুঞ্জ ছেড়ে চলে গিয়েছে।

ভারত ও মালদ্বীপ উভয় পক্ষ সম্মত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। নয়াদিল্লির সঙ্গে আলোচনার পর উভয় পক্ষ ১০ মের মধ্যে এক হাজার ১৯২টি ক্ষুদ্র প্রবাল দ্বীপের দেশ থেকে ৮৯ ভারতীয় সেনা এবং তাদের সহায়তা করা কর্মীদের প্রত্যাহার সম্পূর্ণ করতে সম্মত হয়েছিল।

মিহারু সংবাদপত্র জানায়, তিনটি ভারতীয় বিমান, দুটি হেলিকপ্টার এবং একটি ফিক্সড-উইং প্লেন ইতিমধ্যে মালদ্বীপে পৌঁছেছে। তবে এ ব্যাপারে মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ খবর পাওয়া যায়নি।

কিন্তু মিহারু জানিয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, ভারতীয় সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
সূত্র : এনডিটিভি, এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..