সর্বশেষ :
ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ সিট বেল্ট পরতে নারাজ শিশু, শেষ পর্যন্ত বাতিল হলো ফ্লাইট অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার: জাপানি নারী গ্রেপ্তার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

বরেণ্য অভিনেতা মেগহানাথান আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১১-২১, | ০৯:১৪:০৫ |

ভারতের মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মেগহানাথান আর নেই। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। ভারতের কালিকটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন মেগহানাথান। চিকিৎসাও চলছিল তার। স্ত্রী সুস্মিতা ও একমাত্র মেয়ে পার্বতীকে রেখে গেছেন মেগহানাথান।
গুণী এই অভিনেতার মৃতুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তার ভক্ত-অনুসারী ও চলচ্চিত্র তারকারা।

১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন মেগহানাথান। তার বাবা ছিলেন প্রখ্যাত মালায়ালাম সিনেমার অভিনেতা বালান কে নাইর। ১৯৮৩ সালে মালায়ালাম ভাষার ‘আশথ্রাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মেগহানাথান। মালায়ালাম সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্যই জনপ্রিয় ছিলেন তিনি।

তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে পঞ্চাগ্নি, চমায়ম, জনি জনি ইয়েস আপ্পা ও ভূমিগীতমের মত সিনেমা। সিনেমার পাশাপাশি মেগনাথন টেলিভিশনেও একটি পরিচিত মুখ ছিলেন মেগহানাথান। তাকে সর্বশেষ ‘সমাধান পুস্তকাম’ সিনেমায় দেখা গেছে যেটি চলতি বছর মুক্তি পেয়েছে। মেগনাথনের কাজ দর্শকদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..