সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

দশজনের ব্রাজিল চার গোল দিয়ে কোয়ার্টারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-০১, | ০৯:০৬:৪০ |

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। বয়সভিত্তিক আসরের পাঁচবারের শিরোপাধারী দলটি তিউনিশিয়া অনূর্ধ্ব-২০ দলকে হারিয়েছে ৪-১ গোলে।

আর্জেন্টিনায় অনুষ্ঠিত আসরে বুধবার রাতে স্টাডিও লা প্লাটায় ফেবারিট হিসেবে শুরু করে সেলেসাও যুবারা। ম্যাচের ১১ মিনিটে মার্কোস লিওনার্দো পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন।

এরপর চেলসির সঙ্গে চুক্তি করা তরুণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও অধিনায়ক আন্দ্রে সান্তোস গোল করেন। ম্যাচের ৩১ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন এই প্রতিশ্রুতিশীল তরুণ।

তারপরও দুশ্চিন্তায় নিয়ে প্রথম ৪৫ মিনিট শেষ করতে হয় হার দিয়ে আসর শুরু করা ব্রাজিলের। ম্যাচের ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবার্ট রেনান। দশজনের দল নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে হলুদ জার্সির দলটি।

তবে একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলেছে তারা। দুই গোলের লিড থাকায় গোলবার সামলে খেলা ছিল কাজ। সেটা ঠিকঠাক করেছে ব্রাজিল। শেষ বাঁশির আগে এক গোল খেলেও দুই গোল করেছে নেইমারদের উত্তরসূরীরা।

ম্যাচের ৯১ মিনিটে মার্টিন ডি সিলভা সান্তোস দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। এরপর ১০০ মিনিটে ব্যবধান ৪-০ করেন আন্দ্রে সান্তোস। ১১৩ মিনিটে গিয়ে সান্তোনার গোল পায় তিউনিশিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..