✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, জবাবে যা বললো নয়াদিল্লি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:০৪:১৫ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে। আগেই ঘোষিত ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি এবার এই অতিরিক্ত কর যুক্ত হলো।

মার্কিন সিদ্ধান্তকে ‌‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, আমাদের জ্বালানি আমদানি বাজারের প্রেক্ষাপটে নির্ধারিত হয় এবং এটি ভারতের ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর লক্ষ্যে করা হয়েছে। বেশ কয়েকটি দেশ জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে, অথচ শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে শুল্ক আরোপ দুঃখজনক।


বিবৃতিতে আরও বলা হয়, আমরা আবারও জোর দিয়ে বলছি, এ ধরনের সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..