✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ডেন্টাল ভর্তি পরীক্ষায় ৫০৭৯৫ জন অংশ নিয়েছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-০৮, | ০৮:৪০:২৭ |

চলতি শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪ সালের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারা দেশের মোট ১২টি কেন্দ্রের ২০টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী।

শুক্রবার সকালে রাজধানীর ফুলার রোডের উদয়ন উচ্চ বিদ্যালয়ে বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবার মোট ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী অংশ নিয়েছে। এ বছর ডেন্টাল বিভাগে সরকারি ৫৪৫ এবং বেসরকারি ১৪০৫ আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এ বছর ভর্তি পরীক্ষার কেন্দ্র সংখ্যা ১২টি এবং ভেন্যুর সংখ্যা ২০টি। ’

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ একটি ও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ৮টি ডেন্টাল ইউনিট আছে। বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ আছে। সারা দেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে অভিযান চলমান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়, তামাক আইন কার্যকর করার গুরুত্ব তুলে ধরাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..