✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৮, | ১৪:৩৩:০৬ |

সারা বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক। এরই মধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ বিষয় নিশ্চিত করেছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৮৫ টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে চীনের প্রথম ব্যাক্তির মৃত্যু হয়।এরপর এ সংখ্যা ৫০ হাজার হতে সময় লেগেছে ৮৩ দিন। এর পরের ৫০ হাজার মৃত্যু হয়েছে মাত্র ৮ দিনে। মাত্র ১৫ দিনে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুরু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি। এছাড়া ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য,ইরান, চীন, জার্মানীতে করোনা ব্যাপক ভাবে আাঘাত হেনেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..