সর্বশেষ :
ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ সিট বেল্ট পরতে নারাজ শিশু, শেষ পর্যন্ত বাতিল হলো ফ্লাইট অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার: জাপানি নারী গ্রেপ্তার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

ধর্ষণ মামলায় কারাগারে নোবেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২০, | ০৮:২৯:৩৪ |

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে শুনানি শেষে এই আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ।

অন্যদিকে নোবেল আদালতকে জানান, মেয়েটি তার স্ত্রী। গত ২৮ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে। ওই তরুণী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। তবে আদালতে বিয়ের কোনো কাগজ দেখাতে পারেননি নোবেলের আইনজীবী।

এর আগে সকালে নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে তার জামিনের বিরোধিতা করে রাষ্ট্র পক্ষ। পরে শুনানি আদালত জামিন নামঞ্জুর করেন।

তার আগে সোমবার রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..