✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বজুড়ে বিনামূল্যে ৫০ কোটি করোনার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৪, | ০৮:২৬:৪৪ |

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিশ্বের ১১০ টিরও বেশি দেশে করোনাভাইরাসের ৫০ কোটি ডোজ নিরাপদ এবং কার্যকর টিকা অনুদান প্রদান করেছে। সংখ্যাটি বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এমন তথ্য জানায়।

দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলা এবং ইংরেজীতে লেখা হয়ঃ

“যুক্তরাষ্ট্র এ যাবৎ ১১০ টিরও বেশি দেশে কোভিড-১৯’র ৫০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা অনুদান প্রদান করেছে যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। শুধু মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে বিনামূল্যে আমরা এই ডোজগুলো বিতরণ করে চলেছি।”

ওই লেখার সাথে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে বলা হয়- করোনা মহামারী বিশ্বের কোথাও শেষ হবে না যতক্ষণ না বিশ্বের সব জায়গায় এটিকে পরাজিত করা যায়। যুক্তরাষ্ট্র এই মহামারী শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বের সবার সাথে এ নিয়ে কাজ করছে। শেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..