সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আইন মন্ত্রীর মা এর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৮, | ১৩:৫০:১২ |

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক ইন্তকাল করেছেন। (ইন্না….রাজিউন)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার ভোরে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..