সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

৪৩তম বিসিএস: অবশেষে গেজেটভুক্ত হলেন ১৬২ প্রার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২০, | ০৮:১৩:২৮ |

৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থীকে অবশেষে গেজেটভুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২০ মে) বিকেলে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে দুপুরে গেজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে তারা এখন বিসিএসের বিভিন্ন ক্যাডারে যোগদানের সুযোগ পাবেন।

বাদপড়া প্রার্থীরা গেজেটভুক্তির দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকে একাধিকবার মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং অনশন কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ, গত ২৯ এপ্রিল থেকে কয়েকজন বাদপড়া প্রার্থী গেজেটভুক্তির পাশাপাশি ভেরিফিকেশন নীতিমালার দাবিতে আমরণ অনশন শুরু করেন। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১৬২ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো।

উল্লেখ্য, পাঁচ বছরের দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪৩তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে গত ১৫ জানুয়ারি প্রথম দফায় নিয়োগপ্রাপ্তরা চাকরিতে যোগ দেন।

তবে গেজেটে স্থান না পাওয়ায় ২২৭ জন প্রার্থী তখন যোগদান করতে পারেননি।

২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তির পর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর পিএসসি ২,১৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে। পরে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ৯৯ জনকে বাদ দিয়ে ১৫ অক্টোবর ২,০৬৪ জনের প্রথম গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে, ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে পূর্বের সুপারিশ থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১,৮৯৬ জনকে দ্বিতীয় দফায় গেজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেই বাদপড়া ২২৭ জনের মধ্য থেকে এবার ১৬২ জনকে নিয়োগে অন্তর্ভুক্ত করা হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...