✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চীন-রাশিয়ার যৌথ নৌ ম হ ড়া সমাপ্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৬:২৭:০২ |

চীনের সঙ্গে জাপান সাগরে তিনদিনের যৌথ নৌ মহড়া সমাপ্ত করেছে রাশিয়া। বুধবার (৬ আগস্ট) ‘ম্যারিটাইম ইন্টার‍্যাকশান ২০২৫’ নামের যৌথ নৌ মহড়ার শেষ ধাপে অংশ নেয় দুদেশের যুদ্ধজাহাজ ও সামরিক বিমান। খবর বার্তা সংস্থা আল জাজিরার। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় যৌথভাবে যুদ্ধজাহাজ থেকে আর্টিলারি হামলার প্রশিক্ষণ চালানো হয়। এছাড়াও, শত্রুপক্ষকে সাবমেরিন যুদ্ধে পরাজিত করতেও বিশেষভাবে প্রশিক্ষণে অংশ নেয় দুদেশের নৌবাহিনী। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে যৌথভাবে টাস্ক ফোর্স গঠন করবে দুই দেশ।

এর আগে, রোববার থেকে শুরু হয় চীন-রাশিয়ার তিন দিনের যৌথ নৌ মহড়া। তারও আগে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একটি পোস্টে ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশনা দেয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..