সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫৫ কেজি আলু পেলেন ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৬:১৫:৪৩ |

ম্যাচসেরার পুরস্কার হিসেবে খেলোয়াড়দের হাতে সাধারণত ট্রফি, মেডেল কিংবা নগদ অর্থই দেখা যায়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে যা দেওয়া হয়েছে তাতে চোখ কপালে উঠলে পারে।

ম্যাচসেরার পুরস্কার হিসেবে যে ঠেলাগাড়ি ভর্তি আলু দেওয়া হয়েছে। আলুর পরিমাণ ছিল ৫৫ কেজি। এমন পুরস্কার পেয়ে মজাই পেয়েছেন সোনারইয়ুস্কার সেন্টার ব্যাক ম্যাক্সিম সউলাস। পুরস্কার পাওয়ার বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিজেই জানিয়েছেন তিনি।


ম্যাচসেরার পুরস্কারের বিষয়ে ফরাসি সেন্টার ব্যাক সউলাস বলেছেন, ‘আলুগুলো আমাদের ক্লাব ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি। আবার তারা কিছু আলু স্যুপ কিচেনে দিয়েছে।’ আর সোনারইয়ুস্কার জনসংযোগ পরিচালক জ্যাকব র‌্যাভন এ নিয়ে বলেছেন, ‘পুরস্কারের বিষয়টি ঠিক করে ম্যাচের স্পনসররা। সে (সউলাস) মজা পেয়েছে এবং ঘটনাটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’


নরশেল্যান্ডের বিপক্ষে গত রবিবার ৩-২ গোলের জয় পায় সোনারাইয়ুস্কা। দলের জয়ের প্রথম গোলটি করেন সউলাস। স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর ঘরোয়া ফুটবলে এমন ব্যতিক্রম পুরস্কার দেওয়ার রীতি নতুন নয়। অনেক আগে থেকে চল হয়েছে। নরওয়ের ক্লাব ব্রাইন এফকে যেমন ম্যাচসেরার পুরস্কার হিসেবে ডিম, ভেড়ার বাচ্চা, দুধ দিয়ে আলোচনায় এসেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..