সর্বশেষ :
ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার ধ্বংসস্তূপের মাঝেই ‘এক হাজার শহীদের কাপ’ নামে ফিরছে ফিলিস্তিনি ফুটবল নিরাপদ নৌচলাচল নিশ্চিতে নৌযান শুমারি পরিচালনা করা হবে : প্রতিমন্ত্রী ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ সিট বেল্ট পরতে নারাজ শিশু, শেষ পর্যন্ত বাতিল হলো ফ্লাইট অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডার: জাপানি নারী গ্রেপ্তার বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

আসছে ইয়াশ-নীহার নাটক ‘উইশ কার্ড’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:৪১:২৩ |

ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘উইশ কার্ড’। বেশ কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। আগামী ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কী সেই উইশগুলো? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক রিলিজ পর্যন্ত।

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পে দেখা যাবে হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথমদিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতোটা দুষ্টু, হৃদি ঠিক ততোটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেকগুলো উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..