✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:১৭:৫৭ |

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন।

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চার জন নিহত এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে প্রাথমিক তথ্য অনুসারে, ‌‘ঘটনায় ৪০ থেকে ৫০টি বাড়ি ভেসে গেছে এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।’

সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন উদ্ধারকারী দল উত্তরকাশী জেলার ধরলি গ্রামে পৌঁছেছে যা বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে মনে করা হচ্ছে।

দুর্যোগের ভিডিওতে দেখা গেছে যে বিশাল এক জলরাশি ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে। পর্যটন কেন্দ্র ধরলিতে অনেকে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ার জানিয়েছেন যে তার চোখের সামনে বেশ কয়েকটি হোটেল ভেসে গেছে এবং কর্তৃপক্ষের দিক থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

সেনাবাহিনীর তথ্যমতে, ভূমিধস ও মেঘ ভাঙনের ফলে নিকটবর্তী সেনা ক্যাম্পের একটি অংশ এবং উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেঘ ভাঙন হলো অল্প সময়ের মধ্যে একটি ছোট এলাকায় হঠাৎ করেই বৃষ্টিপাত, যা প্রায়শই আকস্মিক বন্যার সৃষ্টি করে।

সূত্র : বিবিসি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..