সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু বুধবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৫, | ০৫:০৩:৪০ |

টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর কিছুদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা। তবে এশিয়া কাপ সামনে রেখে আগামীকাল (বুধবার) থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা। সকাল ৮টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের রিপোর্টিং করতে হবে।

আগামীকাল শুরু হয়ে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। প্রথম কয়েকদিন নাথান কেলির অধীনে অনুশীলন করবে টাইগাররা। এরপর কিছুদিন বিরতি দিয়ে ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে।

সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন ক্রিকেটাররা। এর আগে তাসকিন আহমেদ এবং লিটন দাসরাও এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে বিসিবি। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..