✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৩:৫২:৫৪ |

আগামীকাল (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে সরকার। এ উপলক্ষে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরো ভালো করবে।’

তিনি বলেন, ‘৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিরেও এ ধরনের নাশকতার হতে পারে বলে কথা ছড়ানো হয়েছিল। কিন্তু ৩ তারিখে যেভাবে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, ৫ আগস্টেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, ভালো থাকবে।’

মবের ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে মাদকের ব্যাপারে। মাদকের ক্ষেত্রে রুই কাতলা ধরা পড়ছে না, পুটি ধরা পড়ছে।’

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইন-শৃঙ্খলা বাহিনী।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..