✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

আগুনে ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা সহায়তা দেবে ‘লাভ শেয়ার বিডি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-০৪, | ০৩:৪৭:০৯ |

রাজধানী ঢাকার বেইলি রোডে গ্রীন কোজি আটতলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত দরিদ্র পরিবারের প্রতি সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার প্রদানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ শেয়ার বিডি’।

স্থানীয় সময় শনিবার (২ মার্চ) এ ঘোষণা দেন ‘লাভ শেয়ার বিডি’ কর্মকর্তা জাকির চৌধুরী।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের আগুনে পুড়ে ৪৬ জনের মর্মান্তিক মৃত্যু, ২৫ জন দগ্ধ হওয়ার ঘটনায় লাভ শেয়ার বিডি গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

সংগঠনের অপর এক কর্মকর্তা জাহিদ খান জানান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রবাসী বাংলাদেশিদের দ্বারা প্রতিষ্ঠিত লাভ শেয়ার বিডি ১৯৯০ সাল থেকে মানবাধিকার রক্ষা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং হতদরিদ্রদের সহায়তায় কাজ করে আসছে। ঢাকার বেইলি রোড ট্রাজিডির ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনার পাশাপাশি আমরা নিহত দরিদ্র পরিবারের প্রতি সহায়তা এবং আহত দরিদ্রদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা সহায়তার ঘোষণা করেন। তাদের বাংলাদেশের প্রতিনিধিরা নিহতদের গ্রামের বাড়িতে এবং হাসপাতালে সহায়তার অর্থ পৌছে দেবন বলে কর্মকর্তারা উল্লেখ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..