✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নতুন মামলায় গ্রেপ্তার মেনন-ইনু-পলক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৩:৪২:৫৫ |

রাজধানীর কদমতলী থানার হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদর মধ্যে মেনন ও ইনু হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এবং পলক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।

আজ সকালে তাদের আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসাইন মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকেল ৪টায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ৮ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে কদমতলী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মেনন ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..