✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রাইমারিতে ট্রাম্পের প্রথম হার, হ্যালির ইতিহাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-০৪, | ০৩:৪২:৫২ |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি। এমনকি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হয়েছেন। খবর: দ্য টেলিগ্রাফ।

নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায়ও ট্রাম্পের কাছে হেরেছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন তিনি।

এ বিষয়ে নিকি হ্যালির মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস বলেন, ‘রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প এবং তার সমস্ত বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করছে এটি আশ্চর্যজনক নয়। ’

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও মাঠ ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসে। সামনের এই নির্বাচনে আবারও ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হতে পারেন ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..