✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ব্যাপক সংঘর্ষে দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠার দিন আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৪, | ০৩:২৮:২৮ |

অসহযোগ আন্দোলন ঘিরে চব্বিশের আজকের দিনে রাজপথ জুড়ে ছিল উত্তেজনা, সংঘর্ষ আর দাবির ঝড়। একদিকে ছাত্রদের এক দফা দাবি। অন্যদিকে ক্ষমতায় থাকার লড়াইয়ে পাল্টা অবস্থান নেয় সরকার।

জুলাইয়ের শেষ দু’সপ্তাহে হাসিনা সরকার হাজারো প্রাণ ঝরালে, দেয়ালে পিঠ ঠেকে যায় ছাত্রজনতার। একদিকে সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে দেশজুড়ে অসহযোগ আন্দোলন। অন্যদিকে ওয়ার্ডে-ওয়ার্ডে নেতাকর্মীদের নামতে নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সঙ্গে আরও কঠোর হয় পুলিশ ।

২০২৪ সালের ৪ আগস্ট সকালে শাহবাগে অবস্থান নেয় ছাত্রজনতা। আর আওয়ামী লীগ কর্মীরা বিএসএমএমইউ’র সামনে। বেলা গড়িয়ে দুপুর গড়াতেই দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় চারপাশ।

সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুরসহ যাত্রাবাড়ী, শনির আখড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ। গোটা প্রগতি সরণি দখলে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরায় বাঁধে দফায়-দফায় সংঘর্ষ।

এক দফার উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে। ত্রিমুখী সংঘর্ষে বাড়তে থাকে হতাহতের মিছিল। দিনভর সংঘর্ষে অন্তত ৯৫ জন নিহতের সংখ্যা উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে।

পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও অনির্দিষ্টকালের কারফিউসহ তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..