সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দেশের লড়াই ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ দিকে যাবে: জেলেনস্কি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১৬, | ১৮:০৩:৪৮ |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে তিনি সতর্ক করে বলেন, যদি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয় তবে দুই দেশের মধ্যে লড়াই ‘তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার সকালে সিএনএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি তার (পুতিন) সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমি গত দুই বছর ধরেই প্রস্তুত ছিলাম। এবং আমি মনে করি আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধ শেষ করতে পারব না।

তিনি আরও বলেন, যদি যুদ্ধ বন্ধের ১ শতাংশ সুযোগও থাকে, আমি মনে করি সেই সুযোগ আমাদের নেওয়া উচিত। আমাদের সেই কাজটা করতে হবে। আমি এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি – যাই হোক না কেন, আমরা প্রতিদিন নিষ্পাপ মানুষের মৃত্যু দেখছি।

জেলেনস্কি বলেন, রুশ বাহিনী এসেছে আমাদের নির্মূল করতে, হত্যা করতে। তবে আমরাও পাল্টা আক্রমণ করেছি। কিন্তু, দুর্ভাগ্যবশত,সেটা দিয়ে জীবন রক্ষা করা যাচ্ছে না। তাই আমি মনে করি আমাদের যেকোনো ভাবেই আলোচনা করা, পুতিনের সঙ্গে কথা বলার সুযোগ নেওয়া উচিত। কিন্তু যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তার মানে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...