সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:১৩:২২ |

রাজধানীর ওয়ারীর জোরপুল লেনের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাত(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাত ওয়ারী থানাধীন ১৬ নং জোরপুল লেনের সুমন মিয়ার মেয়ে।

নিহত শিশুর বাবা সুমন মিয়া জানান, আমরা জোরপুল লেনে নিজেদের বাড়ির নীচতলায় থাকি। আজ সন্ধ্যার দিকে আমার শিশু খেলতে খেলতে অসাবধানতাবশত ফ্রিজের বিদ্যুতের বোর্ডের সুইচে হাত লেগে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..