সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

কোরবানির হাট মাতাবে ‘রাজাবাবু’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২২, | ১২:২৮:৫১ |

বিশালাকৃতির ষাঁড়। নাম রাখা হয়েছে ‌‘রাজাবাবু’। কোরবানির ঈদ সামনে ফ্লেকভি জাতের গরুটি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর গ্রামের কৃষক আদেল উদ্দিন মোড়ল। ২২ মণের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

রাজাবাবুকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন কৃষক আদেল উদ্দিন মোড়ল। তিনি জানান, ছোলা, ভুট্টা, খৈল ও নেপিয়ার ঘাস খাইয়ে বড় করা হয়েছে গরুটিকে।

স্থানীয় বাসিন্দা রহিম কুদ্দুস বলেন, “এই জাতের গরু আগে দেখিনি। দেখতে খুব সুন্দর। আমার চোখের সামনে বড় হয়েছে। গরুর মালিক নিজে ডাল-ভাত খেলেও গরুটিকে কাঁচা ঘাস, ফল-সবজি, ছোলা, খৈল খাইয়ে বড় করেছেন। গরুটির পেছনে উনি অনেক শ্রম দিয়েছেন। আমাদের ধারণা, ‘রাজাবাবু’ জেলার মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর ও বড় গরু।”

আদেল উদ্দিনের স্ত্রী শাহেরা বিবি বলেন, ‘গরুটি সন্তানের মতোই লালন-পালন করেছি। চোরের ভয়ে সারারাত গোয়ালঘরে থেকেছি। শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছি। গরুটি বিক্রি করার কথা শুনে বেশ কষ্ট লাগছে। এখন একটাই চাওয়া, কষ্টের ন্যায্য দাম যেন পাই।’

গরুটির মালিক আদেল উদ্দিন মোড়ল দাবি করেন, জেলার মধ্যে তার ‘রাজাবাবু’ সবচেয়ে বড় গরু। এর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। আশানুরূপ দাম পেলেই গরুটি বিক্রি করে দেবেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আমার জানামতে কোরবানির জন্য প্রস্তুত করা রাজাবাবুর খাবার ও শরীরে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়নি। ষাঁড়টির মালিক ভালো দাম পাবেন আশা করি।
- ফরিদপুর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...