সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ইসরায়েলও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২২, | ১১:৪৩:৫৯ |

ইউরোপের দেশ গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। দেশটির ক্রিট দ্বীপের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

এদিকে গ্রিসের এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলেও। বৃহস্পতিবার (২২ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

রয়টার্স বলছে, গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বৃহস্পতিবার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে জিএফজেড এর দেওয়া রিপোর্টে একে ৬.৫ মাত্রার বলা হলেও, পরে তা সংশোধন করে ৬.০ করা হয়।

এদিকে গ্রিসে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই ভূমিকম্পের কম্পন ইসরায়েলের মধ্যাঞ্চলেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ভৌগলিকভাবে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...