✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

সাজার বিরুদ্ধে ডা. জুবাইদা রহমানের আপিলের পরবর্তী শুনানি সোমবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২২, | ১১:২৯:৪০ |

দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৩ বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে ৩ ঘণ্টাব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। পরে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

এর আগে গত ১৩ মে এ বিষয়ে আপিল দায়েরের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। এর পরদিন (১৪ মে) আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেই সঙ্গে জামিন দেয়া হয় ডা. জুবাইদা রহমানকে। যদিও নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত আছে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ছাড়াও জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে ২ ধারায় মোট ৯ বছর এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান।

ওই রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তারেক রহমানকে ৩ বছর এবং ২৭(১) ধারায় ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে ৩ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অন্যদিকে ডা. জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এক আবেদনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..