✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ১১:১৬:৪২ |

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ভোক্তা পর্যায়ে এই ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান আসিফ।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সংগঠক লিখেছেন, ‘ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা দেশে ইন্টারনেট ব্যবহারে সহজলভ্যতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে।’

অপর এক পোস্টে রিজার্ভ নিয়েও সুখবর দেন আসিফ মাহমুদ।

তিনি লেখেন, ‘আগামী মাসে রিজার্ভ হবে ২৭-৩০ বিলিয়ন ডলার। এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার জন্য সময় প্রয়োজন।’

উপদেষ্টা আরও লেখেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ হাজার ৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।’

- বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..