✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশে থাকব: ইমরান খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৮, | ১০:১৮:২৬ |

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘দেশত্যাগের প্রশ্নই ওঠে না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশেই থাকব।’ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বুধবার রাতে জানিয়েছিলেন, মধ্যরাতে ইমরান খান ফের গ্রেপ্তার হতে পারেন। খবর: ডন অনলাইন’র।

বুধবার রাত ১২টার পর টুইটারে পোস্ট করা ভিডিওবার্তায় ইমরান খান সাফ জানিয়ে দেন, তিনি কোনমতেই দেশ ছাড়বেন না। এদিকে আবারও গ্রেপ্তারের সম্ভাবনার খবরে পিটিআই নেতাকর্মীরা ইমরানের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ‘পিটিআই চেয়ারম্যান আদালত থেকে যা পেয়েছেন তা দীর্ঘমেয়াদি হবে না।’ আজ নিউজের সাংবাদিক আসমা শিরাজীকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানকে ‘ধোঁকাবাজিতে ওস্তাদ’ আখ্যায়িত করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিটিআই প্রধান গত ৯ মে মানুষজনকে সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালাতে উদ্যত করেছেন। সরকারের কাছে প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ আছে।’

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় শুক্রবার (১২ মে) ইসলামাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দেয়। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..