✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অস্ট্রিয়ায় ট্রেনের লাউডস্পিকারে হিটলারের বক্তৃতা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-১৬, | ১০:১৫:৩৯ |

ইউরোপের দেশ অস্ট্রিয়ার আন্তঃনগর একটি ট্রেনের লাউডস্পিকারে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে। এতে স্তম্ভিত হয়ে পড়েন ট্রেনটির যাত্রীরা। এদিকে, হিটলারের বক্তৃতা বাজানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

জানা যায়, ব্রেগেঞ্জ থেকে ভিয়েনাগামী ওই ট্রেনে রোববার (১৪ মে) সাধারণ ঘোষণার পরিবর্তে ট্রেনের স্পিকার সিস্টেমে লোকজনকে ‘হেইল হিটলার’, ‘গিস হেইল’ বলে চিৎকার করতে শোনা যায়। ট্রেন অপারেটর বলছেন, গত কয়েক সপ্তাহে অস্ট্রিয়ায় কয়েকবার হিটলারের বক্তৃতা বাজানোর ঘটনা ঘটেছে।

গ্রিন পার্টির এমপি ডেভিড স্টোয়েগমুলার বলেন, ভিয়েনায় পৌঁছানোর একটু আগেই ট্রেনের ইন্টারকম সিস্টেমের মাধ্যমে হিটলারের বক্তৃতা বাজানো হয়েছে। ট্রেনের স্টাফরা তাৎক্ষণিক চেষ্টা করেও রেকর্ডিংটি বন্ধ করতে পারেননি ও নিজেদের ঘোষণাও দিতে পারেনি

এদিকে, এক বিবৃতিতে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে দাবি করে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের যোগসূত্র নেই। ট্রেনের ইন্টারকমের মাধ্যমে লোকজন সরাসরি এটি করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ দায়ের করার পর সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে।

অস্ট্রিয়ায় নাৎসি প্রচার একটি ফৌজদারি অপরাধ। হিটলারের জন্ম হয়েছিল অস্ট্রিয়ায়। ১৯১৩ সালে তরুণ বয়সে তিনি জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন।

সূত্র: ওয়ান নিউজ নিউজিল্যান্ড, বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..