সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

সাফ: সেমিতে খেলার ‘ফিফটি-ফিফটি’ সুযোগ দেখছেন বাংলাদেশ কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-১৪, | ১০:০৫:২৯ |

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এবারের আসরে ফিফা র‌্যাংকিংয়ের ৯৯তম লেবানন এবং ১৪৩তম কুয়েত যুক্ত হওয়ায় বাংলাদেশের পথচলা কঠিন হয়ে গেছে। তবু আজ সোমবার দল ঘোষণার পর কাবরেরা জানালেন সাফ চ্যাম্পিয়নশিপে তার দলের লক্ষ্য সম্পর্কে।

এখন পর্যন্ত একবারই সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুরুষ দল। সেটাও ২০০৩ সালে। এরপর থেকে দেশের ফুটবল প্রতিনিয়ত নিম্মগামী হয়েছে। সম্প্রতি সিশেলসের মতো অচেনা দলের কাছেও ঘরের মাঠে হেরেছেন জামাল ভূঁইয়ারা। এমতাবস্থায় সাফের লক্ষ্য নিয়ে কাবরেরা বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করা এবং জেতা। সেমি-ফাইনালে উঠতে পারাটা আমার মনে হয় আমাদের জন্য ভালো লক্ষ্য হবে। এরপর আমরা পরের ধাপ নিয়ে ভাবব। লেবানন এবং কুয়েত খেলায় সাফ আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং হবে।’

কাবরেরা আরও বলেন, ‘এটা বাংলাদেশ, সমর্থক, ফেডারেশন এবং বিশেষ করে দল- সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। দায়িত্ব নেওয়ার শুরু থেকে আমি অনুভব করেছি, ছেলেরা এই টুর্নামেন্টে খেলতে সবসময় মুখিয়ে থাকে। র‌্যাংকিংয়ে লেবানন ৯৯তম, কুয়েত ১৪৩তম। নিশ্চিত করেই চ্যালেঞ্জিং হবে। কিন্তু বিষয়গুলো এরকমই, তবে সবার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদের। গত সাফেও চ্যালেঞ্জ ছিল, এবার আরও বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করি, সেমি-ফাইনাল খেলার ফিফটি-ফিফটি সুযোগ আমাদের আছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..