✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০৭, | ০৯:৩৭:৫৭ |

ই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি।

১৯৭৬ সালে সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস লিখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে কালবেলা পাঠক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার ও ১৯৮৪ সালে সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান ‘সাহিত্য আকাদেমী’ পুরস্কার পান। এছাড়া বঙ্কিম পুরস্কার, আইওয়াইএমএস পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন বাঙালির প্রিয় লেখক সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..