সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের ধ্বংস খুবই সন্নিকটে: ইরানি প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-০৫, | ০৯:২৮:২১ |

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইসরাইলকে হুশিয়ারি দিয়ে বলেছেন, যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে খুব শিগগির ইসরাইলের পতন হতে পারে।

বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট রাইসি বলেন, পুরো মুসলিম বিশ্ব ইসরাইলের পতন, পবিত্র আল কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে আমরা বিশ্বাস করি ইসরাইলের পতন অতি নিকটে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায়, তা হলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।

সূত্র: প্রেসটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...