✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরায়েলের হামলার প্রতিবাদে শরীরে আগুন দিলেন মার্কিন সেনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-২৬, | ০৯:১৮:২০ |

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর এক সক্রিয় সদস্য নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির।

এএফপি জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ওই ব্যক্তি নিজের শরীরে আগুন দিয়েছেন।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র এএফপিকে বলেছেন, ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

ফায়ার সার্ভিস বলেছে, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান তিনি।

মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরের বরাতে এএফপি আরও জানায়, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপর তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’।

এসব ফুটেজের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি এএফপি। নিউইয়র্ক টাইমসের খবরের বরাতে এএফপি জানিয়েছে, টুইচ থেকে ওই ফুটেজ সরিয়ে নেওয়া হয়েছে।

গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী- দুই পক্ষই সেখানে বিক্ষোভ করছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..