✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরায়েলে ২৩০ প্রজেক্টাইল নিক্ষেপ হিজবুল্লাহর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-০৪, | ০৮:১৪:৪৬ |

ইসরায়েলি ভূখণ্ডে বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবানন থেকে আনুমানিক ২৩০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনই অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দিনভর ইসরায়েলে তারা ৩২টি ভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এ ছাড়া ইরানের আরেকটি ছায়া মিলিশিয়া বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে।

তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। হিজবুল্লাহপ্রধান, হামাসপ্রধানকে হত্যা ও লেবাননে অতর্কিত হামলার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি ইসরায়েলে।

ইরানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..