সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৩, | ০৭:০৭:২০ |

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহত সাফওয়ান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার বাসিন্দা মাসুম মিয়ার একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে অটোরিকশাযোগে মামার বাড়ি যাচ্ছিল। লাইফ কেয়ার ক্লিনিকের সামনে পৌঁছে ভাড়া দেওয়ার সময় সাফওয়ান অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..