✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেন রাজনৈতিক ও মানবিক সমর্থনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১৭, | ০৭:০৬:০৬ |

ইউক্রেনে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।ইউক্রেনের প্রতি দেশটির সংহতি অটুট রয়েছে। রাজনৈতিক ও মানবিক সমর্থনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে এক টুইট বার্তায় দিমিত্র কুলেবা লিখেছেনঃ

“ইউক্রেনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং আমার বন্ধু মেভলুত কাভুসোগলুকে স্বাগত জানাই। (ইউক্রেনের প্রতি) তুরস্কের সংহতি অটুট রয়েছে। রাজনৈতিক ও মানবিক সমর্থনের জন্য (আমরা) কৃতজ্ঞ। একইসাথে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কের চলমান কূটনৈতিক প্রচেষ্টার জন্যেও।”

উল্লেখ্য, গত মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান নিশ্চিত করেছিলেন যে, চলমান যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এর আগে গত ১০ মার্চ যুদ্ধ পরিস্থিতি নিয়ে রজব তৈয়ব এরদোগানের সাথে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..