✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের ১৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৪, | ০৬:৪৯:৫৯ |

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ (ফ্রিজিং অর্ডার) করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এর বাইরেও সংস্থাটি আরও ৭টি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। শনিবার (২৪ মে) গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, লন্ডনে বাংলাদেশের সাবেক শাসকদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ, যা বাংলাদেশি টাকায় ১৪০০ কোটি টাকার বেশি।

দুটি সম্পত্তির মধ্যে একটি লন্ডনের অভিজাত ১৭ গ্রোভনার স্কয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি ২০১০ সালে ৬ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অপর সম্পত্তি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি বাড়ি, যা ২০১১ সালে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।

ফিনান্সিয়াল টাইমসের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, গ্রেশাম গার্ডেনসের এই অ্যাপার্টমেন্টটিতে শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা থাকতেন।

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের মুখোমুখি সালমান এফ রহমান হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং দেশের অনেকেই তাকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখেছিলেন।

গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে, যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকের নীতি পরিচালক ডানকান হেমস বলেছেন, ‘আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি।’

এনসিএ-এর একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এনসিএ চলমান সিভিল তদন্তের অংশ হিসাবে বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে।’

গার্ডিয়ানের প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..