সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘এমন সংকটে ব্রিটেন আগে কখনও পড়েনি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৩, | ১০:৫৩:০৫ |

করোনাভাইরাস পরিস্থিতিকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় সংকট বলে উল্লেখ করেছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম।

তিনি বলেছেন, ব্রিটেন এমন সংকটে আগে কখনও পড়েনি। তবে এই মহামারীতে জাতিকে যুক্তরাজ্য সর্বোচ্চ ও সঠিক সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান প্রিন্স।

স্থানীয় সময় রোববার প্রিন্স তার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন। খবর রয়টার্সের।

দেশবাসীর মনোবল চাঙ্গা রাখতে করোনায় আক্রান্তদের উদ্দেশে প্রিন্স চার্লস ছাড়াও গত সপ্তাহে দুবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রানি এলিজাবেথ।

প্রিন্স উইলিয়াম এমন সময় জাতির উদ্দেশে বার্তা পাঠালেন, যখন দেশটির হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটির খোদ প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়ে ১০ দিন হাসপাতালে কাটিয়েছেন।

প্রিন্স উইলিয়াম তার বার্তায় ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে আইসোলেশনে থাকা লোকজনদের মাঝে বিনামূল্যে খাবার পৌঁছে দেয়ার স্বেচ্ছাসেবী কার্যক্রমেরও প্রশংসা করেন।

প্রিন্স উইলিয়াম তার কেনসিংটন প্রাসাদ থেকে পাঠানো বার্তায় আরও বলেন, জাতির এই ক্রান্তিকালে এভাবেই সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।

করোনা মোকাবেলায় তিনি গত মার্চে কয়েক মিলিয়ন পাউন্ডের তহবিল গঠন করেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..