✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০১, | ০৫:৪৯:২৭ |

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। রাজ্যসভায় কংগ্রেসের এমপি রণদীপ সিং অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘সালতানাত-ই বাংলা’ নামের একটি সংগঠন ‘গ্রেটার বাংলাদেশ’ নামের মানচিত্র প্রকাশ করে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। খবর হিন্দুস্থান টাইমস। 

এ নিয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চান রাজ্যসভায় কংগ্রেসের এমপি। তিনি আরও জানতে চান, বাংলাদেশে তুরস্ক ও পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততার নিরাপত্তা প্রভাব বিষয়ে সরকার কোনো মূল্যায়ন করেছে কিনা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়ে কূটনৈতিক আলোচনা হয়েছে কিনা।


সেই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থের ইস্যুতে বাংলাদেশের ওপর গভীরভাবে নজর রাখছে দিল্লি এবং তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। এমনকি ‘সালতানাত-ই বাংলা’ নামে কোনো সংগঠন নেই বলেও বাংলাদেশ সরকার জানিয়েছে, এমনটিও নিশ্চিত করেন জয়শঙ্কর।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..