সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাসপাতাল ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১২, | ১০:৪৫:০৫ |

প্রাণঘাতি করোনা ভাইরাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর রবিবার বরিস জনসনকে রিলিজ দেয় লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল। তবে অবিলম্বে কাজে ফিরবেন না বলে জানায় ডাউনিং স্ট্রিট। খবর: বিবিসি।

ফেরার সময় উত্তম সেবা দেওয়ার সেন্ট টমাস হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানান বরিস জনসন।

প্রায় দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়েই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। পরীক্ষায় এসেছে, আমার শরীরে করোনা ভাইরাস রয়েছে। আমি সেলফ আইসোলেশনে রয়েছি। কিন্তু এখান থেকেই ভাইরাস বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..