সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাবিসহ চার বিশ্ববিদ্যালয়ে হবে করোনা পরীক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১২, | ১০:৪১:৩১ |

প্রয়োজনীয় ব্যবস্থা শেষে হাসপাতালগুলোর পাশাপাশি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস ‘কোভিড-১৯’-এ আক্রান্ত কি-না পরীক্ষা করানো যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে এই পরীক্ষা করতে পারবে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষামূলক ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনা পরীক্ষা করতে পারবে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..